| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে গরমের তীব্রতা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১২:৫২:১৫:অপরাহ্ন  |  ৯১৫০৫ বার পঠিত
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে গরমের তীব্রতা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গরমের তীব্রতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। 

সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে মৃদু হাওয়া প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবির্তত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪