| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৬:৪০:১২:অপরাহ্ন  |  ৫১৩ বার পঠিত
কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: কলেজছাত্র রিজওয়ান রশীদের উদ্ভাবিত গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গো-কার্টটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তরুণ উদ্ভাবককে অনুপ্রাণিত করতে নিজেই গাড়িটি চালিয়ে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, স্থানীয়ভাবে তৈরি এই গো-কার্টটির নকশা ও নির্মাণ দেখে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং রিজওয়ানকে তার উদ্ভাবনী প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো অর্থ দিয়ে মাত্র এক লাখ টাকায় গো-কার্টটি তৈরি করেন রিজওয়ান রশীদ। স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে দুই থেকে তিন মাসের মধ্যে তিনি এটি নির্মাণ করেন।

গো-কার্টটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপদ ডিজাইনে তৈরি বলে জানা গেছে।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও এ সময় আশ্বাস দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪