| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধ থেকে ‘সম্মানজনক’ প্রস্থান খুঁজছে যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৭:১১:৫৫:অপরাহ্ন  |  ৫৭৪ বার পঠিত
যুদ্ধ থেকে ‘সম্মানজনক’ প্রস্থান খুঁজছে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে তেহরান দাবি করেছে, ওয়াশিংটন এখন সংঘাত থেকে একটি ‘সম্মানজনক’ বের হওয়ার পথ খুঁজছে। দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে যখন কূটনৈতিক তৎপরতা বাড়ছে, ঠিক তখনই এ মন্তব্য করল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২৫ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ জানায়, বর্তমান পরিস্থিতিতে ইরানের সামরিক অবস্থান ‘প্রভাবশালী’। মুখপাত্রের ভাষায়, এই সংঘাতে যুক্তরাষ্ট্র এমন এক অবস্থায় আটকে পড়েছে, যেখান থেকে বের হতে তারা এখন সম্মানজনক পথ খুঁজছে।

এদিকে, মার্কিন প্রতিনিধিদলের সদস্য স্টিভ উইটকফ ও জারেড কুশনার শান্তি আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের সফর ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার আবহ তৈরি হয়েছে।

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসার পরিকল্পনা আপাতত তেহরানের নেই। ফলে সম্ভাব্য আলোচনা ঘিরে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সূত্র: জিও নিউজ

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪