| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১০:১৮:২১:পূর্বাহ্ন  |  ১৩৫১ বার পঠিত
সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

 রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি সরকারের দ্বিতীয় ও চলতি অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বসছে  র্আোর (২৬ এপ্রিল)।বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উঠতে যাচ্ছে। যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের রয়েছে ১১টি প্রকল্প।

 এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প উত্থাপন করা হবে। 

 এর আগে গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। 

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪