| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৪:০৭:২৫:অপরাহ্ন  |  ১৮৯৮ বার পঠিত
আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: একদিনের সরকারি সফরে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) নির্ধারিত এই সফরকে ঘিরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানাবেন।

সফরের প্রথম অংশে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কাজের উদ্বোধন করবেন। এরপর তিনি স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুধী সমাবেশে অংশ নিয়ে মতবিনিময় করবেন।

দুপুরে তিনি যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন এবং পরবর্তীতে যশোর মেডিকেল কলেজ পরিদর্শন করবেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন কার্যক্রম নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।

দিনের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে বিকেলে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ জনসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সফর শেষ করবেন।

সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা কাভারেজ ব্যবস্থাও চূড়ান্ত করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪