| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৬:২৫:৪০:অপরাহ্ন  |  ১১৮১ বার পঠিত
৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ৩৪ হাজার টন জেট ফুয়েল (বিমানের জ্বালানি) নিয়ে চীনের পতাকাবাহী ট্যাংকার শিং তং ৭৯৯ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে জাহাজটি বহির্নোঙরে পৌঁছায়।

১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ জাহাজটির ড্রাফট বেশি হওয়ায় সরাসরি জেটিতে ভিড়তে পারেনি। ফলে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে কিছু জ্বালানি খালাস করা হচ্ছে। এতে জাহাজের ড্রাফট কমে এলে পরে সেটিকে বন্দরের জেটিতে আনা হবে।

এর আগে, গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে এমটি গ্রেট প্রিন্সেস নামের একটি ট্যাংকার বন্দরে পৌঁছেছিল।

এদিকে জ্বালানি তেল আমদানির ধারাবাহিকতায় শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল বন্দরে ভিড়েছে। এর আগের দিন শুক্রবার তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বহির্নোঙরে আসে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার এমটি কোয়েটা।

চট্টগ্রাম বন্দরে ধারাবাহিকভাবে জ্বালানি তেলবাহী জাহাজ আগমনের ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪