| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৮:১৬:২৬:অপরাহ্ন  |  ১৪৮৫ বার পঠিত
অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা

রিপোর্টার্স২৪ ডেস্ক: কয়েকদিনের ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। দুপুরের পর আকাশে কালো মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে আকাশ ঘন কালো হয়ে বিকেলেই সন্ধ্যা নেমে আসে। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাত।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়। বিভিন্ন সড়কে পথ চলতে যানবাহনকে হেডলাইট জ্বালাতে দেখা যায়।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নগরবাসী। তীব্র গরমে দুর্ভোগ ছিল চরমে। আজ বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা স্বস্তি নেমে এসেছে।

এর আগেই দেশের ৫ বিভাগে কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা জানিয়েছিল আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছিল। 

বার্তায় বলা হয়, রোববার দুপুরের পর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪