| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে বসে লোডশেডিংয়ের কষ্ট বোঝা যাবে না: হাসনাত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ২১:৪৩:১৪:অপরাহ্ন  |  ১১৮৯ বার পঠিত
সংসদে বসে লোডশেডিংয়ের কষ্ট বোঝা যাবে না: হাসনাত

স্টাফ রিপোর্টার: কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন সংসদে বসে লোডশেডিং কষ্ট বোঝা যাবে না। জনগণের সমস্যা বুঝতে হলে, জনগণের কাছে যেতে হবে। সংসদ ও মন্ত্রণালয়ের এসি রুমে বসে, এসি গাড়িতে চড়ে বাসায় ২৪ ঘণ্টা বৈদ্যুতিক ব্যবস্থার মধ্যে জনগণের সমস্যা বোঝা যায় না। এজন্য আমরা যখন সংসদে দাঁড়াই তখন জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে যারা বসে আছি, আমরা দেশের মধ্যে অন্যতম সুবিধাভোগী। জনগণের সমস্যাগুলো বুঝতে হবে। তাদের সমস্যাগুলো আমাদের নিরসন করতে হবে।

এনসিপির এই নেতা বলেন, আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে, তবে সেখানে বিএনপি সুবিধা পাবে না, জামায়াত সুবিধা পাবে না, এনসিপি সুবিধা পাবে না। পরাজিত শক্তি সুবিধাভোগী হবে। আমরা আশাহত হই, যখন দেখি ট্যাগিং দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছি। মতপ্রকাশের জন্য বাসা থেকে তুলে নেওয়া হচ্ছে, আমরা মতপ্রকাশের স্বাধীনতা চাই। আমরা শুধু মত নয়, আমরা দ্বিমত প্রকাশ করতে চাই। কিন্তু আমাদের মতপ্রকাশে বাধা দেওয়া হচ্ছে।

কুমিল্লা-৪ আসনের এই এমপি বলেন, বিশ্ববিদ্যালয়ে ফের গেস্টরুম-গণরুমের কালচার গড়ে উঠছে। ক্ষমতাসীনরা তাদের সন্তানদের বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে। মধ্যবিত্তদের সন্তানদের রাজনীতিতে ব্যবহার করে ক্ষমতালোভীরা। এসব সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা এই পরিস্থিতির অবসান চাই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪