| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ০৯:৫৪:৪০:পূর্বাহ্ন  |  ১৯৭৬ বার পঠিত
শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার: অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তিনি জাতীয় এ নেতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে তার অসামান্য অবদানের কথা জাতি কখনো ভুলবে না বলেও মন্তব্য করেন তিনি।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, শেরেবাংলার কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত।

১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন শেরে বাংলা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনেও শেরেবাংলার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন তিনি। পরবর্তী সময়ে ২১ দফা দাবির প্রণেতা হিসেবেও তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

বাংলাদেশের কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় শেরেবাংলার ভূমিকা আজও রাজনৈতিক অঙ্গনে গভীর শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তার চিন্তা, নেতৃত্ব ও জনকল্যাণমুখী রাজনীতি দেশের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪