| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৩:১২:১৩:অপরাহ্ন  |  ১১৬৫৩১ বার পঠিত
গুলশানে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান বারিধারা ইউনাইটেড হাসপাতাল থেকে ভারতীয় নাগরিক (কাশ্মীরি) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম শামিম সলিম কাসিম (৬৭)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে গুলশান বারিধারা ইউনাইটেড হাসপাতাল থেকে ওই ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করে। 

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) আলিম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে মরদেহে অস্বাভাবিক কিছু চিহ্ন পরিলক্ষিত হয় নাই। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

তিনি আরো জানান, সকালে বারিধারার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পরেন তিনি। তখন তার ছেলে সুহাইল সলিম কাশিম তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শামিম সলিম কাসিম ভারতীয় নাগরিক। বাবার নাম আমিন বাচুয়ালি। বর্তমান গুলশান বারিধারা পার্ক রোডের বরাক পার্ক ভ্যালিতে থাকতেন।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪