| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সরকার সংকট মোকাবিলার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৫:৪৩:৪৩:অপরাহ্ন  |  ৪০৫ বার পঠিত
অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সরকার সংকট মোকাবিলার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী

রিপোর্টার্স ২৪ ডেস্ক: সরকার অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সংকট মোকাবিলার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট কতৃক আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে জলবায়ু অভিবাসীদের সংকট ও সম্ভাবনা নিয়ে কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি।

একই কর্মসূচিতে অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, সরকার পরিবর্তন আনতে বদ্ধপরিকর। তাই সকল নাগরিকের অধিকার ও মর্যাদাকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

এসময় আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।


রিপোর্টার্স ২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪