রিপোর্টার্স২৪ ডেস্ক: বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, শুধু বোতলজাত নয়, খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারে পণ্যের উৎসমূল্য বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব দেশের বাজারেও পড়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় ভোক্তাদের বিষয়টি অনুধাবন করার আহ্বান জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, বাজারে সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় আরও স্থিতিশীল হবে এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
রিপোর্টার্স২৪/ঝুম