| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৮:০৮:০৬:অপরাহ্ন  |  ৪৮৪ বার পঠিত
মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর প্রস্তাব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সংসদে উপস্থিত সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেন না, বরং তা ধারণ করেন।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে এবং বিরোধী দলসহ বিভিন্ন দলের মধ্যেও বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি প্রস্তাব করেন, সংসদে যেসব সদস্য প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ উপাধি যুক্ত করে উল্লেখ করা হলে তা নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে সহায়ক হবে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।

তিনি আরও বলেন, সংসদের ভেতরে এ ধরনের উদ্যোগ চালু করা গেলে সংসদের বাইরেও তা অনুসরণ করা সম্ভব হবে।

এ সময় স্পিকার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে এবং সংসদ তা অনুমোদন করেছে। নতুন সংজ্ঞা অনুযায়ী, যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন, অন্যরা সহায়ক হিসেবে গণ্য হবেন।

স্পিকার আরও জানান, সংসদে সাধারণত সদস্যদের আসনভিত্তিক পরিচয়েই আলোচনা করা হয় এবং মুক্তিযোদ্ধা পরিচয় আলাদাভাবে উল্লেখ করা হয় না। তবে নিশ্চিতভাবে কেউ অস্ত্র হাতে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা হলে তাকে সে অনুযায়ী উল্লেখ করার চেষ্টা করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪