| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১০:৪০:২৬:পূর্বাহ্ন  |  ১০২০ বার পঠিত
মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
ছবির ক্যাপশন: সংগৃহীত

 রিপোর্টার্স২৪ ডেস্ক:  মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগে প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশের দুই উপ-পরিদর্শক ও এক উপ-সহকারী পরিদর্শকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত ওই পুলিশ সদস্যদেরকে প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো। 

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা ও এএসআই সোহেল রানা। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪