| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আমি শ্রমিক, আমাদের নেতাও শ্রমিক’

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৫:১০:২৪:অপরাহ্ন  |  ১১৫৩ বার পঠিত
‘আমি শ্রমিক, আমাদের নেতাও শ্রমিক’

রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে। জুমার নামাজের পর থেকেই দলীয় কার্যালয়ের সামনে মানুষের উপস্থিতি বাড়তে থাকে, যা ধীরে ধীরে জনসমুদ্রে রূপ নেয়।

নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী অংশ নিচ্ছেন।আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে অংশ নিয়ে কবির খান নামে এক নেতা বলেন, এবারের মে দিবসের কর্মসূচি শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশের দাবি আরও জোরালোভাবে তুলে ধরবে। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান শ্রমিকদের দাবির বিষয়ে কথা বলবেন।

আরেক অংশগ্রহণকারী হুমায়ুন বলেন, আমি সকাল ১০টায় এসেছি। নেতাকে সামনে থেকে দেখতে চাই। আমি শ্রমিক, আমাদের নেতাও শ্রমিক। আমরা নিজের জন্য কাজ করি, নেতা দেশের জন্য কাজ করেন।

সমাবেশ ঘিরে লাল টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। লাল কার্পেটে সাজানো মঞ্চের দুই পাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকেই এলাকায় অবস্থান করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সমাবেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সমাবেশ ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪