দিনাজপুর প্রতিনিধি: ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি টার্মিনাল থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে বাংলাদেশে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারী টার্মিনাল কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে এ তেল এসে পৌঁছায় দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে।
বিষয়টি জানান, পার্বতীপুর ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী। তিনি বলেন, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়া বৃহস্পতিবার রাতের মধ্যে এ পাম্পিং শেষ হয়। এ নিয়ে গত এপ্রিলে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো।
দুদেশের চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে ২৮ এপ্রিল থেকে ভারতের নুমালীগড় টার্মিনালে পাম্পিং শুরু হয়ে ৩০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে জ্বালানি তেল গ্রহণের সামগ্রিক কাযক্রম শেষ হয়।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চুক্তি অনুযায়ী ভারতের নুমালীগড় থেকে ভূমির নিচে স্থাপিত পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ফয়াসাল