| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ ক্যাম্পের চুরি হওয়া সৌদি রিয়ালসহ গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ২৩:০৭:২৬:অপরাহ্ন  |  ১২৩৯ বার পঠিত
হজ ক্যাম্পের চুরি হওয়া সৌদি রিয়ালসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ আশকোনা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধার করে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন মো. হাবিবুর রহমান (৫৮) ও মো. নাদিম সরকার (৫৩)। শুক্রবার (১ মে) ডিএমপি মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, ২২ এপ্রিল ২০২৬ বিমানবন্দর থানাধীন আশকোনা হজ ক্যাম্প থেকে এক হজযাত্রীর ২২ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে শুক্রবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে খিলক্ষেত এলাকা থেকে হাবিবুর রহমান এবং একই রাতে টঙ্গি স্টেশন রোড এলাকা থেকে নাদিম সরকারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাদিম সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং মানি এক্সচেঞ্জের মাধ্যমে ভাঙানো ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪