| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাম্পে ভোগান্তির জন্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১২:৪৫:০২:অপরাহ্ন  |  ৮৮৫ বার পঠিত
পাম্পে ভোগান্তির জন্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ যানবাহনের সারি ও জ্বালানি সরবরাহে ভোগান্তির পেছনে তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকে দায়ী করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তন-এ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদমন্ত্রী টুকু বলেন, সাম্প্রতিক সময়ে যে জ্বালানি সংকট ও পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা গিয়েছিল, তার মূল কারণ তেল বিপণন কোম্পানিগুলোর দায়িত্বহীনতা। তার ভাষায়, জ্বালানি সচিবের নির্দেশনা অনেক ক্ষেত্রে যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।

তিনি আরও দাবি করেন, পাম্পে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। একইসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের কার্যকর ভূমিকা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছিল। তবে বর্তমানে পাম্পে আর দীর্ঘ লাইন নেই বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হলেও তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতেই বেশি সময় দিচ্ছেন। পাশাপাশি খনিজ সম্পদ বিভাগে এবারই প্রথম কাজ করার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “গত ২০ বছর ধরে মেগা বাজেট হচ্ছে, কিন্তু গবেষণায় আমরা কত টাকা দিচ্ছি সেটাই প্রশ্ন।” গবেষণায় বিনিয়োগ না বাড়ালে দেশের অন্যের ওপর নির্ভরশীলতা কাটবে না বলেও মন্তব্য করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪