| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইহরাম বাঁধার পর ওমরাহ করতে না পারলে করণীয়

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৭:০১:২১:অপরাহ্ন  |  ১৭৬৫ বার পঠিত
ইহরাম বাঁধার পর ওমরাহ করতে না পারলে করণীয়

রিপোর্টার্স২৪ ডেস্ক: হজ ও ওমরাহ পালনের অন্যতম প্রধান ফরজ হলো ইহরাম। ইহরাম বাঁধার মাধ্যমে হজ বা ওমরাহর নিয়ত করার পর কিছু বৈধ কাজও নিষিদ্ধ হয়ে যায়, যেমন স্ত্রী সহবাস, চুল-নখ কাটা, সুগন্ধি ব্যবহার, সেলাই করা পোশাক পরিধান ইত্যাদি।

ইসলামী শরিয়ত অনুযায়ী, ইহরাম বাঁধার পর কোনো কারণে যদি কেউ ওমরাহ সম্পন্ন করতে না পারে এবং ইহরাম খুলে ফেলেন, তাহলে তার ওপর ‘দম’ (কোরবানি) ওয়াজিব হয় এবং পরবর্তীতে সেই ওমরাহ কাজা করে নিতে হয়।

সম্প্রতি দারুল উলুম দেওবন্দ-এর ফতোয়া বিভাগে এমন এক প্রশ্নের জবাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সৌদি আরব-এর জুবাইল শহর থেকে এক ব্যক্তি ওমরাহর উদ্দেশ্যে মিকাত থেকে ইহরাম বাঁধেন। কিন্তু মক্কা-য় প্রবেশের পথে চেকপোস্টে তাকে থামিয়ে দেওয়া হয় এবং জানানো হয় যে, ওই সময় ওমরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। বাধ্য হয়ে তিনি ফিরে গিয়ে ইহরাম খুলে ফেলেন।

ফতোয়ায় বলা হয়, এ অবস্থায় তার ওপর একটি দম (পশু কোরবানি) ওয়াজিব হয়েছে এবং পরবর্তীতে ওই ওমরাহ কাজা করতে হবে।

দম আদায়ের পদ্ধতি

ফতোয়া অনুযায়ী, দমের পশু অবশ্যই হারাম শরিফ-এর সীমানার মধ্যে জবাই করতে হবে। এ ক্ষেত্রে কয়েকটি উপায় অনুসরণ করা যেতে পারে—

  • মক্কায় কোনো বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে পশু জবাই করানো
  • পরবর্তীতে নিজে গিয়ে হজ বা ওমরাহ পালনের সময় কোরবানি দেওয়া
  • ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নির্ধারিত অর্থ পাঠিয়ে দম আদায় করা

বিশেষজ্ঞদের মতে, ওমরাহ অসমাপ্ত রেখে ইহরাম খোলার কারণে এই দম ব্যক্তির ওপর দায় হিসেবে থেকে যায়। তাই সুযোগ পেলেই তা আদায় করা উত্তম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪