| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি গড়ার পরিকল্পনা: বিমান প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১২:০৫:৩৫:অপরাহ্ন  |  ১৪৬ বার পঠিত
বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি গড়ার পরিকল্পনা: বিমান প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (৪ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন এ জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় ফ্লাইং একাডেমি স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আগামী ৭ তারিখে একটি দল সেখানে যাবে। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি আরও জানান, শুধু বগুড়াই নয়, নীলফামারী তেও একটি ছোট ফ্লাইং একাডেমি রয়েছে এবং সেটিকেও উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে পাইলট প্রশিক্ষণের ব্যয় অনেক বেশি হলেও বর্তমানে অনেক প্রশিক্ষিত পাইলট বিদেশে চাকরি করতে চলে যাচ্ছেন। তাই সাধারণ শিক্ষার্থীদের জন্য এভিয়েশন খাতে প্রবেশ সহজ করতে ফ্লাইং একাডেমি গড়ে তোলা হচ্ছে, যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান এবং দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়ে।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন জেলায় থাকা বিমানবন্দরগুলোর উন্নয়ন ও ব্যবহার বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব বিমানবন্দর দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে না, সেগুলো পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।

পর্যটন খাত প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি জেলায় সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র রয়েছে। সেগুলো উন্নয়ন করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) এবং বিদেশি সহায়তা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

মনপুরাকে সম্ভাবনাময় পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ বিষয়ে কাজ করা হবে।

বিমান বহর প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে ১৪টি নতুন বোয়িং বিমান কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আরও কিছু বিমান লিজে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দর–কে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শুরু হবে। পাশাপাশি থার্ড টার্মিনাল প্রকল্প ১৬ ডিসেম্বরের মধ্যে শুরু করার পরিকল্পনাও রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪