| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৩:৩৪:১৫:অপরাহ্ন  |  ২৪০ বার পঠিত
বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক

রিপোর্টার্স২৪ ডেস্ক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ থাকা রাষ্ট্রীয় পাটকলগুলো পুনরায় চালুর সম্ভাবনা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ (বিডা) সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিডার নির্বাহী চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা।

বৈঠকে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো কীভাবে পর্যায়ক্রমে পুনরায় উৎপাদনে আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কিংবা ইজারা পদ্ধতিতে কারখানা চালুর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

এর আগে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছিল, বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে অন্তত ছয়টি বন্ধ পাটকল চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে অন্য বন্ধ পাটকলগুলোও চালু বা ইজারা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

তবে এ বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নীতিগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪