| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৪:৩১:৩৮:অপরাহ্ন  |  ১৭৮৮ বার পঠিত
শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০১৩ সালের শাপলা চত্বর ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তিনি দাবি করেন, এ মামলায় প্রধান আসামি হিসেবে শেখ হাসিনাকে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে হেফাজতে ইসলামের ওপর দমন-পীড়নের উদ্দেশ্য ছিল বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনাকে একটি পরিকল্পিত অভিযান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আমিনুল ইসলাম বলেন, মামলার তদন্ত কাজ ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তিনি আরও জানান, এ মামলায় ৩০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হতে পারে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো হয়। ওই অভিযানে প্রাণহানির ঘটনা ঘটে, যা পরবর্তীতে শাপলা চত্বর হত্যাকাণ্ড হিসেবে পরিচিতি পায়।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মতে, এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন স্থানে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে শুধু ঢাকাতেই কমপক্ষে ৩২ জনের মৃত্যুর প্রমাণ পাওয়া গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪