| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৫:৪১:০৮:অপরাহ্ন  |  ১২৮৯ বার পঠিত
পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের নির্বাচন সম্পূর্ণভাবে দেশটির অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক।

পশ্চিমবঙ্গে সম্ভাব্য নতুন সরকার নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের ফরেন পলিসি ‘অ্যাক্রস দ্য বোর্ড’ একই থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পরিচালিত হয় এবং সরকার পরিবর্তন হলেও এই নীতিতে কোনো পরিবর্তন আসবে না। সব দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলেও তিনি জানান।

এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, নির্বাচনের ফলাফল ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ এবং এতে বাংলাদেশের নীতিগত অবস্থান অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয় পেয়েছে বিজেপি, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪