| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা হবে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৬:৪০:০১:অপরাহ্ন  |  ৫৪৪ বার পঠিত
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা হবে: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। এ অবস্থান আগেও জানানো হয়েছে, এখনও সেটিই বহাল রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দিয়েছেন। সরকার সেসব পরামর্শ গ্রহণ করেছে বলে তিনি জানান।

তিনি বলেন, “স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটি তৃণমূলের শক্তিশালী একটি প্রতিষ্ঠান। স্থানীয় সরকারকে শক্তিশালী করা গেলে গণতন্ত্রও আরও সুদৃঢ় হবে।”

ডিসিদের ভূমিকা নিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে এবং সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, “জনগণই এই দেশের মালিক। তাই জনগণকে সঙ্গে নিয়েই সব কার্যক্রম পরিচালনা করতে হবে।”

অতীতের স্থানীয় সরকার ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ে স্থানীয় সরকার ব্যবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা ও দুর্নীতি হয়েছে, যা মন্ত্রণালয় থেকে তদন্ত করে দেখা হবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যেন না ঘটে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলেও তিনি জানান।

এ ছাড়া সরকারের চলমান কর্মসূচি বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪