| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৮:১৯:১৫:অপরাহ্ন  |  ৫৯১ বার পঠিত
অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের জেলা প্রশাসক (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার দুপুরে চারদিনব্যাপী ডিসি সম্মেলনের তৃতীয় দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত কার্য-অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন জ্বালানিমন্ত্রী।

মন্ত্রী বলেন, অতি দ্রুত, সোলারের মাধ্যমে আমাদের পাঁচ বছরে মিনিমাম, ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্ল্যান আছে। সেটা বাস্তবায়নের জন্য ডিসি সাহেবদের প্রত্যেকটা অফিসে এবং জেলার প্রত্যেকটা অফিসের রূফটপে (ছাদে সোলার প্যানেল) লাগানোর জন্য বলা হয়েছে।

আমাদের ক্যাবিনেট ডিভিশন থেকেও ডিসিদেরকে যা অর্থ দরকার, অর্থের জোগান দিয়েছে। তাদেরকে অতি দ্রুত দুই মাস, তিন মাসের মধ্যে এটা শেষ করার জন্য অনুরোধ করেছি। আশা করি, তারা সেই কাজটা দ্রুতেই হাতে নেবে, আর তা শুরু করতে পারলে আমাদের বিদ্যুতের অনেক সাশ্রয় হবে।

মন্ত্রী বলেন, ডিসি সম্মেলনে আমরা আমাদের জ্বালানি এবং বিদ্যুতের যে পরিস্থিতি সেটা তুলে ধরলাম।
কিছুদিন আগে যে একটি কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, সেখানে জেলা প্রশাসকরা প্রো-অ্যাকটিভ রোল প্লে করেছে। তাদের সহযোগিতায় আমরা সেই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পেরেছি। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং আমাদের বিদ্যুৎ এবং জ্বালানির যে পরিস্থিতি, সেটার সম্বন্ধে তাদেরকে অবহিত করেছি এবং বলেছি, এই ব্যাপারে তাদের সহযোগিতা প্রয়োজন। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪