স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।
মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। তার বাড়ি বগুড়া জেলায়।
পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা এই কর্মকর্তা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। প্রজ্ঞাপনে ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব