| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ২৩:২৬:৫৭:অপরাহ্ন  |  ৩২৬ বার পঠিত
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ

স্টাফ রিপোর্টার: টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৩১ জনকে গ্রেপ্তার  করেছে পুলিশ। এসময় পুলিশ একটি বিলাসবহুল শীততাপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পেয়েছে, যার একটি সুরক্ষিত সুড়ঙ্গপথ রয়েছে। সোমবার (৪ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই সংবাদ নিশ্চিত করেন।

পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে মাদক বিরোধী অভিযান চলছে। ধারাবাহিকভাবে চলমান অভিযানে গতরাতে ৩১ জনকে আটক করা হয়। তাদের দখল থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়েছে। অভিযান কালে পুলিশ বস্তিতে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পায় এবং সেখান থেকে মাদক সেবনের আলামত জব্দ করে। বিলাসবহুল এই কক্ষে সুড়ঙ্গ পথও খুঁজে পায় পুলিশ। অনেকেই এখানে মাদক সেবন করতে আসে বলে জানায় পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জন ও অন্যান্য অপরাধে আরো ৬ জনকেসহ মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

অভিযানের বিষয়ে নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, ‘টঙ্গীতে মাদক নির্মূলে অভিযান চলছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। মাদক বিক্রি ও সেবনের ক্ষেত্রে যাকে পাওয়া যাবে, তাকেই গ্রেপ্তার করা হবে, কোনো দলীয় বিবেচনা করার সুযোগ নেই।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪