| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন হত্যা মামলায় সুজনের জামিন

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ০৪:৩৬:৫০:পূর্বাহ্ন  |  ১০৯৫ বার পঠিত
তিন হত্যা মামলায় সুজনের জামিন

স্টাফ রিপোর্টার: পঞ্চগড় সদর থানার একটি এবং রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন।

এর আগে, তিন মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

আদালতে নুরুল ইসলাম সুজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, এস এম আবুল হোসেন ও মোতাহার হোসেন সাজু।

পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, সুজনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে আইনি বাধা নেই।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সার্জিয়া শারমিন জানান, জামিনের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়া হবে।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে আটক করে পুলিশ। পরে যাত্রাবাড়ী ও পঞ্চগড়ের পৃথক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তিন মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। পরে আদালত পৃথকভাবে তার জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪