| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১২:৫০:০২:অপরাহ্ন  |  ৩২৮৭ বার পঠিত
শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হতে ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার জামিন আবেদন শুনানির সময় এ তথ্য উঠে আসে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আইনজীবী মোহাম্মদ আলী হায়দার সাবেক এই পুলিশ কর্মকর্তার জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। একই সঙ্গে মামলার গুরুত্বপূর্ণ এ আসামি রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানানো হয়।

প্রসঙ্গত, ১১ বছর আগে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সহিংস ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত ৩০ মার্চ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৩১ মার্চ আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, আবদুল জলিল মণ্ডল ওই সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনি দ্বিতীয় নম্বর আসামি হিসেবে রয়েছেন বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪