| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টেডিয়াম আর মেলার জন্য নয়, শুধু খেলাধুলার জন্য ব্যবহার করা হবে

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৩:০৬:২২:অপরাহ্ন  |  ১৯৪৯ বার পঠিত
স্টেডিয়াম আর মেলার জন্য নয়, শুধু খেলাধুলার জন্য ব্যবহার করা হবে

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো আর কোনো ধরনের মেলার জন্য ব্যবহার করা হবে না—এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এসব স্থাপনা এখন থেকে শুধুমাত্র খেলাধুলার কাজে ব্যবহার করা হবে।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অনেক জেলা স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব ক্রীড়া স্থাপনাকে পুনরায় কার্যকর করতে সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, সরকারের লক্ষ্য হলো এই অবকাঠামোগুলোকে ব্যবহার উপযোগী করে তোলা এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করা।

যুব ও ক্রীড়া খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম চালু রয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ কার্যক্রম উদ্বোধন করেছেন এবং দেশের ৬৪ জেলায় একযোগে এটি চালু রয়েছে। এর মাধ্যমে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

স্টেডিয়াম ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো স্টেডিয়াম মেলা বা অন্য কোনো বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ভবিষ্যতেও ক্রীড়া অবকাঠামোতে মেলা বসানোর অনুমতি দেওয়া হবে না বলে তিনি জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪