| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয় : হাইকোর্ট

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৪:২৩:৩২:অপরাহ্ন  |  ৯৯৩ বার পঠিত
মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয় : হাইকোর্ট

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (৬ মে) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

এর আগে গত ৪ মে একই বিষয়ে দায়ের করা একটি রিট হাইকোর্টের আরেকটি বেঞ্চ শুনতে অপারগতা প্রকাশ করে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ তখন রিটটি গ্রহণ করেনি।

এদিকে নির্বাচন কমিশন (ইসি) এর আগেই রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে বলে জানা গেছে।

এ মামলাটি এখন বিচারাধীন অবস্থায় রয়েছে এবং চূড়ান্ত শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪