| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত, একনেকে উপস্থাপন করা হবে: এ্যানি

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৫:৩৬:০০:অপরাহ্ন  |  ৭৭৭ বার পঠিত
পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত, একনেকে উপস্থাপন করা হবে: এ্যানি

রিপোর্টার্স২৪ ডেস্ক: পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পদ্মা ব্যারাজ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ উপস্থাপন করা হবে।

এ্যানি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে কী কী কাজ সম্পন্ন করা হবে, তা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৬ মে চাঁদপুরে সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে খাল খনন কর্মসূচিসহ একাধিক উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন করা হবে। এরপর ২৫ মে ফেনী সফরের কথাও রয়েছে।

সরকারের উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, নদী ও পানি ব্যবস্থাপনা খাতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪