| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিলের দাবি

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ২০:৩১:৩৩:অপরাহ্ন  |  ৫৭৪ বার পঠিত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিলের দাবি

রিপোর্টার্স ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন বাতিল করে নতুন তপশিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

বুধবার (৬ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এমন দাবি জানানো হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সারাদেশের বার নির্বাচনে অনিয়ম ও নৈরাজ্যের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন- আইনজীবী এস এম এ সবুর। বক্তব্য রাখেন- আইনজীবী জগলুল হায়দার আফ্রিক, জহিরুল হক, জাহিদুল বারী, হুমায়ুন কবির, আনোয়ারুল হক প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন আইনজীবী হাসান তারিক চৌধুরী।

বক্তারা বলেন- আইনজীবী সমিতির নির্বাচনে কেউ দলীয়ভাবে ও দলীয় পরিচয়ে অংশগ্রহণ করেন না, ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেন। কিন্তু অনেককে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আমরা এই অগণতান্ত্রিক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, বিরোধী মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিদের গায়ের জোরে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া বন্ধ করুন। সবাইকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দিন।

সভাপতির বক্তব্যে এস এম এ সবুর বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। নির্বাচন আয়োজনের জন্য নতুন কমিটি গঠন করা হোক।

উল্লেখ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলের সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে সম্প্রতি সমিতির বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে। ফলে আওয়ামী লীগ সমর্থকরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে পারছেন না। আগামী ১৩ ও ১৪ মে আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ধার্য রয়েছে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪