| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষা সচিব

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ০৬:৫৫:১৩:পূর্বাহ্ন  |  ৬৯৮৭২০ বার পঠিত
এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষা সচিব

রিপোর্টার্স২৪ ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়–এ স্থাপিত এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (০৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক এ তথ্য জানান।

তিনি বলেন, পরিদর্শনকালে শিক্ষা সচিব পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪