| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ১৪:০৫:২৬:অপরাহ্ন  |  ৯৮৬ বার পঠিত
পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের ধাপে ধাপে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নত। তাই অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রাখা হবে না, বরং পর্যায়ক্রমে তাদের প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশ কে একটি কার্যকর ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। জনগণের আস্থাও ফিরে এসেছে।”

তবে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় সেনাবাহিনী প্রত্যাহার করা হবে, সে বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

চলমান আইনশৃঙ্খলা অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, জুয়াড়ি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অভিযান থেমে নেই, প্রতিদিনই দাগী অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে।

‘বড় গডফাদারদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট তালিকা ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং কেউই আইনের বাইরে নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের চলমান অভিযানের ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, যদিও এ নিয়ে ভিন্ন মত থাকতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪