| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ১৪:১৫:৪৮:অপরাহ্ন  |  ৯৫৮ বার পঠিত
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)-এর ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর হোটেল শেরাটন ঢাকা-এ ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষা খাতের আমূল পরিবর্তন ও মানোন্নয়নের জন্য সরকার মোট জিডিপির ৫ শতাংশ ব্যয় করতে প্রস্তুত। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “বিগত সময়ে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই দেড় শতাংশের বেশি ছিল না। এখন আমরা দক্ষ মানবপুঁজি তৈরির লক্ষ্যে শিক্ষায় বড় ধরনের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছি।”

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন জরুরি। ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে ঘাটতি ছিল, তবে বর্তমান সরকার ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ক্লাসরুম সম্প্রসারণে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন। তিনি শিক্ষার মানোন্নয়ন ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিক্ষকতা পেশার মর্যাদা ও আকর্ষণ এমন পর্যায়ে নিতে হবে, যাতে মেধাবী তরুণরা এটিকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।

শিক্ষা খাতে বড় বিনিয়োগ ও সংস্কারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানবসম্পদ উন্নয়নে বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪