| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান প্রতিমন্ত্রী

বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ১৫:০৮:৫৭:অপরাহ্ন  |  ৬৮১ বার পঠিত
বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে

রিপোর্টার্স২৪ ডেস্ক: বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ এবং সাড়ে ১০ হাজার ফুট দীর্ঘ রানওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রস্তাবিত প্রকল্পে ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণ করা হবে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারে। একই সঙ্গে কার্গো ফ্যাসিলিটি স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য ও শিল্পপণ্যের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এখানে পাইলট ট্রেনিং একাডেমি ও আধুনিক কার্গো হাব গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “এই উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়া শুধু অঞ্চল নয়, দেশের এভিয়েশন খাতেও নতুন দিগন্ত উন্মোচন করবে।”

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ফাহমিদা আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪