রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী ১৩ মে তিনি চিকিৎসক আনিকা ফরায়েজি–এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এ খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে।
জানা যায়, হবু স্ত্রী আনিকা ফরায়েজি পেশায় একজন এমবিবিএস ডাক্তার। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, আনিকার বাবা একটি বড় বেসরকারি প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত।
সূত্র বলছে, বিয়ের আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে সম্পন্ন হবে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে বিয়ের খবর ও সম্ভাব্য আমন্ত্রণপত্রের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের শেয়ার করা একটি বিয়ের কার্ডের ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।
রিপোর্টার্স২৪/ঝুম