| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমের পুষ্টিগুণ ও খাওয়ার সঠিক নিয়ম

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ১৮:২২:২৯:অপরাহ্ন  |  ৬৩৯ বার পঠিত
আমের পুষ্টিগুণ ও খাওয়ার সঠিক নিয়ম

রিপোর্টার্স ডেস্ক: আমকে বলা হয় ফলের রাজা। বাংলাদেশে গাছপাকা রসালো আম বাজারে আসতে শুরু করেছে। স্বাদের জন্য জনপ্রিয় হলেও আম শুধু মিষ্টি ফল নয়, বরং এটি একটি পুষ্টিগুণে ভরপুর ফল। তবে প্রাকৃতিকভাবে এতে চিনির পরিমাণ বেশি থাকায় অনেকে এটি নিয়ে সতর্ক থাকেন।

আমে কী কী পুষ্টি থাকে পুষ্টিবিদদের মতে, পাকা আমে থাকে

ভিটামিন এ

ভিটামিন সি

বিটা ক্যারোটিন

পটাশিয়াম

প্রোটিন ভাঙতে সাহায্যকারী এনজাইম আঁশ বা পেকটিন এই উপাদানগুলো হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীরকে সতেজ রাখে।

আমের গুরুত্বপূর্ণ উপকারিতা

চোখের দৃষ্টি শক্তি ভালো রাখে

ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে

হজম প্রক্রিয়া উন্নত করে

কোষ্ঠকাঠিন্য কমায়

লিভারের কার্যকারিতা বাড়ায়

শরীরে শক্তি যোগায়

কিছু গবেষণায় ক্যানসার প্রতিরোধে সহায়ক বলেও উল্লেখ আছে।  

দিনে কতটা আম খাওয়া নিরাপদ

পুষ্টিবিদদের মতে একজন সুস্থ মানুষ দিনে ১ থেকে ২টি মাঝারি আম খেতে পারেন। ফজলি আম তুলনামূলক বেশি উপকারী বলে ধরা হয় অতিরিক্ত খেলে ক্যালরি ও শর্করা বেড়ে শরীরে ফ্যাট জমতে পারে।  

ডায়াবেটিস রোগীরা কি আম খেতে পারবেন

চিকিৎসকদের মতে, ডায়াবেটিস রোগীরা একেবারেই আম খেতে পারবেন না এটা ঠিক নয়। তবে পরিমাণ খুব গুরুত্বপূর্ণ।

দিনে প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম আম খাওয়া যেতে পারে একবারে বেশি না খেয়ে অল্প করে ভাগ করে খাওয়া ভালো খাবারের ২ ঘণ্টা পর আম খাওয়ার পরামর্শ দেওয়া হয় একটি ছোট আম বা অর্ধেক মাঝারি আম নিরাপদ হিসেবে ধরা হয় অতিরিক্ত আম খেলে কী হয়

ওজন বেড়ে যেতে পারে শরীরে অতিরিক্ত শর্করা ফ্যাটে রূপ নিতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে তবে পরিমিত খেলে এসব ঝুঁকি অনেকটাই কমে যায়।

পুষ্টিবিদদের মতে, আম একদিকে যেমন পুষ্টিকর ও উপকারী, অন্যদিকে অতিরিক্ত খেলে সমস্যা তৈরি করতে পারে। তাই “পরিমাণই আসল চাবিকাঠি”এই নিয়ম মেনে খেলে আম শুধু স্বাদ নয়, শরীরের জন্যও দারুণ উপকারী একটি ফল।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪