| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরে মতবিনিময় সভা

অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ডিসি জহিরুল

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৫ ইং | ১৪:০২:০৪:অপরাহ্ন  |  ১৬৭৮৬০২ বার পঠিত
অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ডিসি জহিরুল
ছবির ক্যাপশন: অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ডিসি জহিরুল

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌন হয়রানি, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা এগারোটা দিকে হাসাদাহ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপরাধ কমিয়ে আনতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু অভিযোগ করলে অপরাধ কমবে হবে। এর জন্য প্রয়োজন সকলের প্রচেষ্টা। অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। বিশেষ অতিথির বক্তব্য দেন জীবননগর থানার পুলিশ পরিদর্শক  আতিয়ার রহমান, হাসাদাহ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ময়নুল ইসলাম, ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. লিপি খাতুন, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আখতারুজ্জামান, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন।

সভায় হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪