| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৬:৩৩:২২:অপরাহ্ন  |  ১৫৮৪ বার পঠিত
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১১ মে) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। এর ফলে জনমনে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার লক্ষ্যে সরকারি স্থাপনা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা ও বিদ্যালয়ের কার্নিশে জন্ম নেওয়া আগাছা পরিষ্কারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪