রিপোর্টার্স ডেস্ক: গরমকালে প্রায় রোজই কোনো না কোনো ঠান্ডা পানীয় তৈরি হয় বাড়িতে। তরমুজ থাকলে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের একটি পানীয়। আপনাদের জন্য তরমুজের মোহিতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
উপকরণ
লেবুর রস ২ টেবিল চামচ, পুদিনা পাতা ৭-৮টি, বরফ ১ কাপ, লেবু গোল করে কেটে নেওয়া ৩-৪ টুকরো, তরমুজের রস ১-২ কাপ এবং স্প্রাইট ১ কাপ।
আম, রসুন ও বোম্বাই মরিচের আচারআম, রসুন ও বোম্বাই মরিচের আচার
প্রণালি
একটি গ্লাসে লেবুর রস, পুদিনাপাতা দিয়ে এতে বরফ কুচি এবং তরমুজের রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব শেষে স্প্রাইট ঢেলে দিয়ে লেবুর টুকরো ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
রিপোর্টার্স২৪/মিতু