ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আমিনপুর থেকে ডাকাত দলের নেতা এমদাদুল কে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা।(১৯ জুন) বৃহস্পতিবার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ১৮ জুন গভীর রাতে জেলার সদর থানাধীন গোকর্ণঘাট আমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানার মামলা নং-০২, তারিখঃ ০৬/০৪/২০২৫খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ এর মূলে তদন্তে প্রাপ্ত পলাতক আসামি এমদাদুল হক (৪০) পিতা আবুজাহের, থানা বিজয়নগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাত নেতার বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
.
রিপোর্টার্স২৪/এস