| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আপনি কি ডায়াবেটিকসে আক্রান্ত, পা দেখে বুঝবেন

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১৫:৪৩:০০:অপরাহ্ন  |  ১১৭৫ বার পঠিত
আপনি কি ডায়াবেটিকসে আক্রান্ত, পা দেখে বুঝবেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: এখন অল্প বয়সেই অনেকেই Type 2 Diabetes-এ আক্রান্ত হচ্ছেন। অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ, স্ট্রেস, উদ্বেগ ও জিনগত কারণকে এর প্রধান ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রক্তে ইনসুলিনের ঘাটতি ও রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কারণেই মূলত এই রোগ দেখা দেয়।

প্রাথমিক পর্যায়ে কিছু সাধারণ লক্ষণ যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত তেষ্টা, ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, ক্ষত না শুকানো, ওজন কমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, চামড়া শুষ্ক হয়ে যাওয়া এবং দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার মাধ্যমে Type 2 Diabetes শনাক্ত করা যেতে পারে।

তবে চিকিৎসকরা বলছেন, এর পাশাপাশি পায়ের কিছু পরিবর্তনও গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হতে পারে।

পায়ে যে লক্ষণগুলো দেখা দিতে পারে

Type 2 Diabetes-এ আক্রান্ত হলে পায়ে ব্যথা, জ্বালা, ঝিনঝিন অনুভূতি, লালচে ভাব এবং অসাড়তা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে রক্ত সঞ্চালন কমে যাওয়ায় পায়ে ক্ষত বা ঘা সহজে সারে না।

বিশেষজ্ঞদের মতে, রক্তনালি সংকুচিত হয়ে গেলে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়, ফলে ক্ষত শুকাতে সময় লাগে।

এছাড়া পায়ের নিচে বা বুড়ো আঙুলের নিচে ফোসকা, ঘা বা আলসার দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে পায়ের আকৃতি পরিবর্তন, ভারী অনুভূতি, হাঁটতে সমস্যা, ত্বক শুষ্ক হওয়া, ফেটে যাওয়া, গোড়ালি ফাটা এবং আঙুলের মাঝের চামড়া উঠে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়।

পায়ের ত্বকের রঙ পরিবর্তন এবং গোড়ালি বা পায়ে ফোলাভাবও সতর্কতার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, কারণ সময়মতো শনাক্ত না হলে জটিলতা বাড়তে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪