| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরক নেমে আসবে: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ১০:২৩:৫৭:পূর্বাহ্ন  |  ১৫৫৪৬৬০ বার পঠিত
ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরক নেমে আসবে: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেছবি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে। বিবিসিকে এমনটাই বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে।

সাঈদ খতিবজাদে বলেন, ‘এটা আমেরিকার যুদ্ধ নয়।’

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসে চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন, যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন, যা তাঁর যুদ্ধ নয়।

যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে একটি জটিল ফাঁদে পরিণত করবে বলে মন্তব্য করেন সাঈদ খতিবজাদে। এ প্রসঙ্গে তিনি বলেন, এতে আগ্রাসন চলতে থাকবে। নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪