| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১১:২১:১৪:পূর্বাহ্ন  |  ১৮৯ বার পঠিত
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার

স্পোর্টস ডেস্ক: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তারকা ফুটবলার নেইমারকে ঘিরে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই ফরোয়ার্ড।

বুধবার রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। দল ঘোষণাকে কেন্দ্র করে ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। প্রত্যাশামতো অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া দলটিতে রয়েছে বেশ কয়েকটি চমকও।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপে মাঠে নামছে। ইতিহাসের একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া সেলেসাওরা নতুন উদ্যম ও শক্তিশালী স্কোয়াড নিয়ে লড়াইয়ে নামবে।

সবচেয়ে বড় সুখবর, প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরলেন নেইমার। ২০২৩ সালের পর এই প্রথম ব্রাজিলের জার্সিতে ফিরছেন তিনি। ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও শেষ পর্যন্ত কোচের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

তবে দলে জায়গা না পাওয়া বড় চমকগুলোর মধ্যে অন্যতম নাম রদ্রিগো। এছাড়া তরুণ ফুটবলার এন্দ্রিক, ইগর থিয়াগো এবং লুইজ হেনরিকের অন্তর্ভুক্তি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে রয়েছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে তারা। এরপর গ্রুপপর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সেলেসাওরা। শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:

আলিসন, এদেরসন ও ওয়েভারটন।

রক্ষণভাগ:

অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডি. সান্তোস, মাগালিয়ায়েস, ইবানিজ, লিও পেরেইরা, মার্কিনহোস ও ওয়েসলি।

মধ্যমাঠ:

ব্রুনো গিমারায়েস, কাজেমিরো, দানিলো, ফাবিনহো ও পাকেতা।

আক্রমণভাগ:

এন্দ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাথেউস কুনহা, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও রায়ান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪