| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি নেতাকে পেটালো ‘উত্তেজিত জনতা’, পুলিশ পাহারায় চলছে চিকিৎসা

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯৭৯৫৮ বার পঠিত
এনসিপি নেতাকে পেটালো ‘উত্তেজিত জনতা’, পুলিশ পাহারায় চলছে চিকিৎসা
ছবির ক্যাপশন: এনসিপি নেতাকে পেটালো ‘উত্তেজিত জনতা’, পুলিশ পাহারায় চলছে চিকিৎসা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরের খুরুশকুল এলাকায় ‘আল্লাওয়ালা’ নামে হ্যাচারিতে আলী আকবর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। ওই হ্যাচারীতে নিহত ব্যক্তির নাম আলী আকবর। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার বাসিন্দা।

অন্যদিকে স্থানীয়দের মারধরের শিকার রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার জেলার সংগঠক। রাইয়ান সাবেক শিবির নেতা এবং বর্তমানে এবি পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  ওই হ্যাচারিতে মাছ চুরির ঘটনার জেরে মারধরে আলী আকবরের মৃত্যু হয়।  আলী আকবরের মৃত্যুর ঘটনাটি জানাজানির পর রাত ১টার দিকে মরদেহ উদ্ধারের সময় উত্তেজিত জনতা হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেমের উপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে তিনি হ্যাচারির পানিতে নেমে আত্মরক্ষার চেষ্টা চালায়। এসময় উত্তেজিত জনতা সেখানে নেমেই তাকে মারতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, মাছ চুরির অপবাদে আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তবে হামলার আগে গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেম দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরির করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরে নিরাপত্তা প্রহরীরা। পরে আলী আকবর ছাড়া পেতে প্রহরীদের আঘাত করলে আত্মরক্ষার্থে নিরাপত্তা প্রহরীরা পাল্টা আঘাত করে। এতে মারা যান আলী আকবর।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, আল্লাহওয়ালা হ্যাচারির ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং হোসাইন ও মিজান নামে দুইজনকে আটক করে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাকে হাসপাতালে পাঠনো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। রাইয়ান কাশেম পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪