| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ২১:২৬:১৪:অপরাহ্ন  |  ২০১৩৯০৮ বার পঠিত
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প
ছবির ক্যাপশন: ইরানে ভূমিকম্পের গ্রাফ। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরানের উত্তরাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ইরানের ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ।

স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে তেহরান ও কোম প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। এই এলাকাতেই অবস্থিত ইরানের সুদৃঢ় পরমাণু স্থাপনা ‘ফোরদো’।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেমনান শহরের প্রায় ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দক্ষিণ-পশ্চিমে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় এই ভূমিকম্পটি আঘাত হানে।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪