| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ পালনে সৌদি গেছেন ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি, মৃত্যু ২৪

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ১০:১৯:৩৬:পূর্বাহ্ন  |  ১৩৩১ বার পঠিত
হজ পালনে সৌদি  গেছেন ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি, মৃত্যু ২৪
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ থেকে চলতি বছরের পবিত্র হজের সব ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। নিবন্ধিত সব হজযাত্রী ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। তবে এবারের হজে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

হজ বুলেটিন অনুযায়ী, এবার মোট ২০১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। পবিত্র হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৩০ জুন।

এদিকে, সৌদি আরবে মারা যাওয়া ২৪ জন বাংলাদেশির মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১৫ জন এবং মদিনায় ৯ জন মারা গেছেন। সবশেষ ২২ মে মক্কায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) নামের এক হজযাত্রী ইন্তেকাল করেছেন।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪