| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসার গেট ভেঙে তানাইমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ২৩:১২:৩৪:অপরাহ্ন  |  ৬২৩ বার পঠিত
বাসার গেট ভেঙে তানাইমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে বাসার গেট ভেঙে তানাইমকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি অভিযোগটি করেন।

এ সময় তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। যার ক্যাপশনে তিনি লেখেন- আইয়্যামে জাহেলিয়াত যেন আবার ফিরে এসেছে। এই অন্ধকারের বিরুদ্ধে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে লাল জুলাই মতো।

তিনি আরও লেখেন, ঝিনাইদহে তানাইমের বাসার গেট ভেঙে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তানাইম হলেন দলটির একজন সক্রিয় কর্মী বা নেতা। সম্প্রতি ঝিনাইদহ শহরে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরকালে তিনি অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে হামলার শিকার হন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪